সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

বন্যায় উপকেন্দ্র প্লাবিত, বিদ্যুৎহীন সাজেকসহ দীঘিনালা উপজেলা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) প্লাবিত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে বুধবার (৮ জুলাই) বিকেল থেকে দীঘিনালা উপজেলায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পরিবেশ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) প্লাবিত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে বুধবার (৮ জুলাই) বিকেল থেকে দীঘিনালা উপজেলায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার এলাকা ও আশপাশ দ্রুত প্লাবিত হয়। পানি ক্রমাগত বাড়তে থাকায় বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতিতে জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দীঘিনালা উপজেলা সদর, বিভিন্ন ইউনিয়ন এবং সাজেক পর্যটন এলাকার আবাসিক হোটেল, রিসোর্ট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ, ইন্টারনেট সেবা, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবাও বিঘ্নিত হচ্ছে।

এদিকে চলমান ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দীঘিনালার বিভিন্ন নিম্নাঞ্চল এখনও পানিতে তলিয়ে রয়েছে। অনেক সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগও ব্যাহত হচ্ছে।

দীঘিনালা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিল্লোল বড়ুয়া বলেন, পাহাড়ি ঢলের পানিতে পুরো উপকেন্দ্র তলিয়ে গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্যার পানি নেমে গেলে উপকেন্দ্রের যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

তিনি আরও বলেন, বন্যার পানি নেমে উপকেন্দ্র নিরাপদ ঘোষণা করা হলে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

প্রবীর সুমন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()