সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

দিনভর কবিরাজ-বদ্যির কাছে ছোটাছুটি, রাতে প্রাণ গেলো শিশুর

সাপের কামড়ে যশোরের শার্শায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। অসচেতনায় তার মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকদের।

পরিবেশ

সাপের কামড়ে যশোরের শার্শায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। অসচেতনায় তার মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকদের।

শুক্রবার (২১ জুন) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফোরকানুল ইসলাম (১২) শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।

ফোরকানের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান, ফোরকান বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার কাশিপুর বেলতায় ফুফু বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে বিষধর সাপে কামড়ায়। গ্রামের কবিরাজ, বদ্যিসহ নানাজনকে দেখানোর পর অবস্থা গুরুতর হলে রাত ৮টার দিকে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী সাপ কামড়েছে তা বলতে পারেননি স্বজনরা।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম বলেন, ফোরকানের হাতের আঙ্গুলে সাপের কামড়ের ক্ষত ছিলো। হাসপাতালে না এনে বাড়িতে রাখায় শরীরে বিষ ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে এন্টিভেনমের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে কাউকে সাপে কাটলে ৯০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। এতে জীবন রক্ষার সুযোগ থাকে।

দুই ভাই-বোনের মধ্যে ফোরকান ছিল বড়। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মো. জামাল হোসেন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()