সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

রাসেলস ভাইপার মনে করে দুটি অজগরকে পিটিয়ে মারলো উৎসুক জনতা

চট্টগ্রামে রাসেলস ভাইপার মনে করে দুটি অজগর পিটিয়ে মেরেছে স্থানীয়রা। শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটিপাড়া ও শনিবার (২২ জুন) দুপুরে বড়হাতিয়া এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

চট্টগ্রামে রাসেলস ভাইপার মনে করে দুটি অজগর পিটিয়ে মেরেছে স্থানীয়রা। শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটিপাড়া ও শনিবার (২২ জুন) দুপুরে বড়হাতিয়া এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়রা জানান, একটি মুরগির খামারে সাপটি দেখতে পান এক যুবক। তার চিৎকারে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভিড় জমে যায় উৎসুক জনতার। পরে লোকজন রাসেলস ভাইপার মনে করে অজগর সাপটি পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন যে এটি অজগর সাপ।

আরও পড়ুন:

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, পিটিয়ে হত্যা করা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর আছে। খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে গিয়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়ানোর কারণে এমনটি ঘটছে।

অপরদিকে, শনিবার দুপুরে উপজেলার লোহাগাড়ায় প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের অপর একটি অজগর সাপ রাসেলস ভাইপার মনে করে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী।

এএজেড/এসএনআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)