সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

পাসের হার শূন্য, রায়পুরার কলেজ মাঠে হালচাষ

নরসিংদীর রায়পুরার মোছলেহ উদ্দিন ভূঁইয়া কলেজে এইচএসসির ফলাফলে এবছর সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। ফলাফল বিপর্যয় ও শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় কলেজ মাঠে সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কলেজ মাঠে ট্রাক্টর দিয়ে হালচাষ করা হয়েছে। তবে বিষয়টি গণমাধ্যমে আলোচনায় এলে সবজি বাগানের সিদ্ধান্ত থেকে

শাকসবজি

নরসিংদীর রায়পুরার মোছলেহ উদ্দিন ভূঁইয়া কলেজে এইচএসসির ফলাফলে এবছর সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। ফলাফল বিপর্যয় ও শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় কলেজ মাঠে সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কলেজ মাঠে ট্রাক্টর দিয়ে হালচাষ করা হয়েছে। তবে বিষয়টি গণমাধ্যমে আলোচনায় এলে সবজি বাগানের সিদ্ধান্ত থেকে সরে আসে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার মান নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

সম্প্রতি উপজেলার দৌলতকান্দি এলাকায় সরেজমিনে দেখা যায়, কলেজ মাঠে শিক্ষার্থীদের পদচারণা নেই। মাঠে ট্রাক্টরে হালচাষ করা হচ্ছে। ভবনের বিভিন্ন কক্ষে দু-একজন শিক্ষার্থী বসে আছে। বাকিগুলো ফাঁকা। কিছু শিক্ষক গল্প করছে। আর সুন্দরভাবে সাজানো শহীদ মিনারের পাশেই পড়ে আছে পরিত্যক্ত টিনসেট ভবন।

স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালে তিন বিঘা জমিতে প্রতিষ্ঠিত এই কলেজটি একসময় মানসম্মত শিক্ষার জন্য এলাকাবাসীর আস্থা অর্জন করেছিল। কিন্তু গত কয়েক বছরে ক্লাসে অনিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতি ও প্রশাসনিক দুর্বলতায় শিক্ষার মান ক্রমেই নিম্নগামী হয়েছে। এবারের ফলাফল সেই অবনতিরই প্রতিফলন।

বেশ কয়েকজন অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, সন্তানদের কলেজে ভর্তি করেও যদি মেধার বিকাশ না হয়, তাহলে শিক্ষার্থীরা উৎসাহ হারাবে। বিকেলে কলেজের ভবনেই মাদকের আড্ডা বসে। এটা শিক্ষার পরিবেশ? কলেজ কর্তৃপক্ষেরও কোনো জবাবদিহি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষকরা নিয়মিত এলেও ওই পরীক্ষার্থীরা অনিয়মিত ছিল। আমরা চেষ্টা করছি ভালোভাবে পড়াশোনা করে কলেজের সুনাম ফেরাতে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কলেজের একাডেমিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষকদের জবাবদিহি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা গেলে আগামী বছর এই ব্যর্থতার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।

কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁইয়া বলেন, ২০১৪ সালে দরিদ্র এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নিজ উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠা করেছিলাম। গত বছর ২০ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছিল। এবার শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না করায় এমন ফল হয়েছে। মূলত করোনার পর থেকেই শিক্ষার্থী সংখ্যা কমে আসছে।

কলেজ মাঠে হালচাষ প্রসঙ্গে তিনি বলেন, আমার এক চাচা কলেজ মাঠের এক পাশে সবজির ক্ষেত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

সঞ্জিত সাহা/এনএইচআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()