সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

বসত ঘরেই ছিল বিষাক্ত পদ্মগোখরা, যেভাবে রক্ষা পেলো পুরো পরিবার

চট্টগ্রামের বোয়ালখালীতে এক বসতবাড়ি থেকে আড়াই ফুট দৈর্ঘ্যের পদ্মগোখরা উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম। এতে ঘরে থাকা বিষাক্ত ওই সাপের ছোবল থেকে রক্ষা পেলো পুরো পরিবার।

পরিবেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে এক বসতবাড়ি থেকে আড়াই ফুট দৈর্ঘ্যের পদ্মগোখরা উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম। এতে ঘরে থাকা বিষাক্ত ওই সাপের ছোবল থেকে রক্ষা পেলো পুরো পরিবার।

শনিবার (১১ জুলাই) বিকেলে বোয়ালখালীর চরখিজিরপুর গ্রামের মোল্লা বাড়ির মো. আলমগীরের ঘর থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা। পরে শাপটি বনে অবমুক্ত করা হয় বলে জানান রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।

গৃহকর্তা আলমগীর জানান, বানের পানির কারণে বাসায় পোষা ছানাসহ মুরগী শোয়ার করে রাখেন আলমগীরের স্ত্রী। শুক্রবার দিনগত মধ্যরাতে মা মুরগির ঝাঁপটা ঝাঁপটিতে ঘুম ভাঙে আলমগীরের। তিনি জেগে লাইট জ্বালিয়ে দেখেন, ফণা তোলা এক সাপের সঙ্গে লড়াই করছে মুরগিটি। নিজের সদ্যজাত ছানাগুলোকে বাঁচাতেই মুরগিটি লড়াই করছিল। লাইটের আলো দেখেই সাপটি খাটের নিচে চলে যায়। তবে তার আগেই মুরগিতে ছোবল মারে সাপটি। কিছুক্ষণ পরেই মারা যায় মুরগি।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন বলেন, শনিবার সকালে খবর পেয়ে আমরা চরখিজিরপুর আলমগীরের বাসায় যাই। দিনভর তল্লাশি চালিয়ে আড়াই ফুট দৈর্ঘ্যের পদ্মগোখরাটিকে লাকড়ির স্তূপ থেকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

শাওন জানান, চারপাশে পানির কারণে সাপ বসতবাড়িতে ঢুকে পড়তে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। আতঙ্কের কিছু নেই।

এমডিআইএইচ/কেএসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()