সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সাংবাদিকের ঘরে গোখরা সাপ, অল্পের জন্য রক্ষা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার এক সংবাদকর্মীর ঘরের বিছানায় বিষধর গোখরা সাপ পাওয়া গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই সাংবাদিকের মা।

পরিবেশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার এক সংবাদকর্মীর ঘরের বিছানায় বিষধর গোখরা সাপ পাওয়া গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই সাংবাদিকের মা।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের চর গয়টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক বেলাল হোসেনের মা প্রতিদিনের মতো রাতে শোয়ার আগে বিছানা ঝাড়ু দিতে গেলে হঠাৎ বিছানার মাঝখানে একটি গোখরা সাপ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিলে দ্রুত ছুটে আসেন পরিবারের সদস্য ও আশপাশের লোকজন। পরে সবাই মিলে সাপটি মেরে ফেলে। সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।

সাংবাদিক বেলাল হোসেন বলেন, আমার মা যদি সময়মতো সাপটি দেখতে না পেতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অল্পের জন্যই আমরা রক্ষা পেয়েছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, চরাঞ্চল হওয়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। তবে সাপের উপদ্রব থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

রোকনুজ্জামান মানু/এমআরএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()