সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

মাগুরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মাগুরায় সাপের কামড়ে ফাতেমা জামান বর্ণ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) রাতে সদর উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। বর্ণ ওই গ্রামের আয়াত আলীর মেয়ে।

পরিবেশ

মাগুরায় সাপের কামড়ে ফাতেমা জামান বর্ণ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) রাতে সদর উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। বর্ণ ওই গ্রামের আয়াত আলীর মেয়ে।

আয়াত আলী বলেন, রাতে ঘন ঘন লোডশেডিংয়ের সময় আমি মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাইরের রাস্তায় যাই। কিছুক্ষণ পর তাকে নিয়ে স্থানীয় রামনগর বাজার ঘুরে আবার বাড়িতে ফিরে আসি। একপর্যায়ে রাতে খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমাতে গেলে তার শরীর প্রচণ্ডভাবে ঘামতে থাকে। একই সঙ্গে মুখ দিয়ে লালা ঝরতে থাকে। তাকে ইজিবাইকে করে মাগুরা সদর হাসপাতালে রওনা হলে পথে তার মৃত্যু হয়।

পরে বুধবার সকালে দাফনের জন্য বর্ণকে গোসল করাতে গেলে ডান হাতের কবজির নিচে তিনটি কামড়ের দাগ দেখা যায়। ধারণা করা হচ্ছে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে কী সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে সেটা বুঝতে পারিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()