সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৮%বাতাস ৩ কিমি/ঘ

দেখা মিললো চার পা ওয়ালা মুরগির বাচ্চার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার পা ওয়ালা একটি মুরগির বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চাটির চারটি পা থাকলেও স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার পা ওয়ালা একটি মুরগির বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চাটির চারটি পা থাকলেও স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছে।

উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে চার পা ওয়ালা মুরগির বাচ্চাটির জন্ম হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহ আগে উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে ওই মুরগির বাচ্চাটির জন্ম হয়। বাচ্চাটির চারটি পা থাকলেও স্বাভাবিকভাবেই চলাচল করছে সেটি।

আমিনুল ইসলামের স্ত্রী নুরী আক্তার বলেন, আমার পালিত একটি মুরগি সাতটি ডিম দেয়। সেই ডিমগুলো বাচ্চা ফোটানোর জন্য দেয়া হয়। এর মধ্য থেকে কয়েকটা ডিম নষ্ট হয়ে গেছে। বাকি দুটি ডিম থেকে দুটি বাচ্চার জন্ম হয়। তার মধ্যে একটি বাচ্চার চারটি পা রয়েছে। বাচ্চাটি চলাচলের সময় দুটি পা ব্যবহার করছে আর দুটি পা তুলনামূলক একটু ছোট হওয়ার কোনো সমস্যা হচ্ছে না।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার জানান, চার পা ওয়ালা মুরগির বাচ্চার জন্ম অনেক সময় হয়ে থাকে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বার্থ এনোমেলিজ বলে। বাংলা ভাষায় যার অর্থ জন্মগত অসঙ্গতি বা ত্রুটি। জন্মগত সমস্যার কারণেই এ ধরনের বাচ্চার জন্ম হয়ে থাকে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

ভেটেরিনারি সার্জন নিয়োগে বিশেষ বিসিএসের পক্ষে দুই বিশেষজ্ঞের যুক্তি

ইত্তেফাকে প্রফেসর ড. মো. বাহানুর রহমান ও ডা. আর এস মাহমুদ হাসান লিখেছেন, প্রতি উপজেলায় চারজন ভেটেরিনারি সার্জন ও প্রতি ইউনিয়নে একজন ভেটেরিনারিয়ান নিয়োগের ঘোষণা কাজে লাগাতে তথ্যভিত্তিক জনবল পরিকল্পনা ও বিশেষ বিসিএস দরকার।

ইত্তেফাক১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ওজন কমানোর ওষুধে বদলাচ্ছে মার্কিন বাজার, চাহিদা বাড়ছে মুরগি আর অল্প পরিমাণ ভালো গরুর মাংসে

কোব্যাংকের অর্থনীতিবিদ ব্রায়ান আর্নেস্ট বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি চার পরিবারের একটিতে জিএলপি-১ ওষুধ সেবনকারী আছেন; তাঁরা আমিষবহুল মুরগি আর ছোট পরিমাণের ভালো মানের গরুর মাংস বেশি কিনছেন।

মিশিগান এজি টুডে৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

বন্যার আগেই সহায়তা: দক্ষিণ সুদানে এফএও ও ডব্লিউএফপিকে ২১ লাখ পাউন্ড দিল যুক্তরাজ্য

এল নিনোর সম্ভাব্য বন্যা ও খরার আগে জঙ্গলেই, ইউনিটি ও আপার নাইলে আগাম সতর্কতা, নগদ সহায়তা, জীবিকা সুরক্ষা ও ত্রাণসামগ্রী মজুতে এই অর্থ খরচ হবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত।

ডব্লিউএফপি৩১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)