সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

লোকালয়ে মুখপোড়া হনুমান, হাত থেকে নিয়ে খাচ্ছে খাবার

শরীয়তপুরের চর সোনামুখী এলাকায় দুদিন ধরে একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। খাবারের সন্ধানে আসা হনুমানটির হাতে গ্রামবাসী কলা, বিস্কুটসহ নানা ফলমূল তুলে দিচ্ছেন। খাবার খাওয়া শেষ হলে আবার উঠে যাচ্ছে গাছে।

বাংলাদেশ

শরীয়তপুরের চর সোনামুখী এলাকায় দুদিন ধরে একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। খাবারের সন্ধানে আসা হনুমানটির হাতে গ্রামবাসী কলা, বিস্কুটসহ নানা ফলমূল তুলে দিচ্ছেন। খাবার খাওয়া শেষ হলে আবার উঠে যাচ্ছে গাছে।

সোমবার (৯ অক্টোবর) সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকায় দাড়িয়া বাড়ির বটগাছে প্রথম হনুমানটি দেখতে পান স্থানীয়রা। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে ওই এলাকার বিনয় দাড়িয়ার বাসার সামনে খাবারের সন্ধানে বসে থাকতে দেখা যায় হনুমানটি। পরে স্থানীয়রা খাবার খাওয়ালে অন্যত্র চলে যায় প্রাণীটি।

স্থানীয় বাসিন্দা দুরন্ত মজুমদার নামের এক কলেজছাত্র জানায়, গতকাল একটি বটগাছের ডালে তিনি হনুমানটি বসে থাকতে দেখেন। আজ ভোরে তার বাসার সামনে হাজির হয়। তিনি, তার মা এবং তার চাচি কাছে গিয়ে হনুমানটির হাতে কলা, বিস্কুট ও শসা তুলে দেন। হনুমানটিও স্বাচ্ছন্দ্যে সবার হাত থেকে এসব খাবার তুলে নিয়ে খায়।

এনজিওকর্মী বিউটি রানী মণ্ডল বলেন, ভোরবেলা লোকজনের হইচই শুনে এগিয়ে গিয়ে দেখি বিশাল এক হনুমান বসে আছে। পড়ে আমি ঘর থেকে শসা নিয়ে হনুমানটির হাতে দেই।

মঞ্জু রানী নামের আরেক গৃহবধূ বলেন, প্রথম হনুমানটি দেখে ভয় পেয়েছিলাম। পরে হনুমানটি ক্ষুধার জ্বালায় গাছের বাকল খাওয়া দেখে খুব খারাপ লেগেছিল। পরে আমি ঘর থেকে কলা নিয়ে খেতে দেই। হনুমানটি সুন্দরভাবে আমার হাত থেকে কলা নিয়ে খেতে শুরু করে। খাবার শেষ হলে গ্রামের পশ্চিম দিকে দৌড়ে চলে যায়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, হনুমানটি হয়তোবা কোনো জেলা থেকে কলার ট্রাকে চলে এসেছে। খাবার না পেলে পুনরায় অন্যত্র চলে যাবে। তবে হনুমানটি যাতে লোকজনের ক্ষতি বা বিরক্তির কারণ হয় সেজন্য আমরা বনবিভাগের সঙ্গে কথা বলবো। হনুমানটি ধরার জন্য লোক পাঠানো হবে।

বিধান মজুমদার অনি/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

গ্যালারি

ঐতিহ্যবাহী দেশীয় মাছ

আমাদের দেশের অধিকাংশ ঐতিহ্যবাহী দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু টিকে আছে আমাদের মাছ চাষিদের কল্যাণে। আসুন ছবির মাধ্যমে আজ আমরা কিছু ঐতিহ্যবাহী দেশীয় মাছ দেখে নেই।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

চকরিয়া সুন্দরবনে ৫০ একরে ১ লাখ ২০ হাজার বাইনগাছ: টিকছে ভালো, বাধা চিংড়িঘেরের বাঁধ

কক্সবাজারের চকরিয়ায় প্রায় বিলীন হয়ে যাওয়া উপমহাদেশের প্রাচীন ম্যানগ্রোভ বন ফেরাতে বদরখালী চ্যানেল ও রামপুরা মৌজায় পরীক্ষামূলকভাবে লাগানো বাইনগাছ ভালো টিকছে; বিশেষজ্ঞরা বলছেন, চিংড়িঘেরের বাঁধে আটকে থাকা জোয়ার-ভাটার প্রবাহ ফেরানোসহ চারটি শর্ত পূরণ হলে বনের প্রাণবৈচিত্র্য ফিরতে পারে।

প্রথম আলো২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ইথিওপিয়া

কফি চাষের উপকারিতা: লাভজনক কৃষি উদ্যোগের সম্ভাবনা

উচ্চমূল্যের ফসল, রপ্তানির সুযোগ, কর্মসংস্থান; ভূমিক্ষয় রোধ, কার্বন শোষণ; নারী ও যুবকের ক্ষমতায়ন — কফি চাষের অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক ও স্বাস্থ্যগত উপকারিতা, আর বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ির সম্ভাবনা।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()