সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

পান্থকুঞ্জ পার্কের জন্য গাছ উপহারের আহ্বান

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পান্থকুঞ্জ পার্কে ১০ দিনের বৃক্ষযাত্রা এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশীয় ফলজ/বনজ/ভেষজ গাছের ৬ থেকে ৮ সপ্তাহ বয়সী সুস্থ সবল চারা উপহার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।

পরিবেশ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পান্থকুঞ্জ পার্কে ১০ দিনের বৃক্ষযাত্রা এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশীয় ফলজ/বনজ/ভেষজ গাছের ৬ থেকে ৮ সপ্তাহ বয়সী সুস্থ সবল চারা উপহার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে গাছ রক্ষা আন্দোলন জানিয়েছে, ১৩ মার্চ হতে আগামী ২৩ মার্চ ২০২৫ এর ভেতর গাছের চারা দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। চারা দেওয়া যাবে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ উদ্যানে।

প্রাপ্ত গাছ পরিচর্যার মাধ্যমে বর্ষা মৌসুমে রোপণের জন্য সংরক্ষণ করা হবে। গাছের তালিকা নিচে দেওয়া হলো:

ফলজ:কাঁঠাল, আম, নারিকেল, বড়ই, আতাফল, কদবেল, বেল, বহেরা, আমলকী, হরীতকী, চাপালিশ, ডুমুর, জাম্বুরা, কামরাঙা, বিলম্বী, পেয়ারা

বনজ+ভেষজ+ফুল:অর্জুন, নিম, অড়হড়, কৃষ্ণচূড়া, কদম, জারুল, পলাশ/মান্দার, নাগেশ্বর, করবী, কুর্চী, রাধাচূড়া, গন্ধরাজ, কাঠবেলী, বাসক, গগন শিরীষ, সোনালু

লতা+গুল্ম+ঘাস:মাধবীলতা, কুঞ্জলতা, বাগানবিলাস, হাস্নাহেনা, কচু, মুলী বাঁশ, বুদ্ধ বাঁশ

এর বাইরে পরিচিত যে কোনো দেশি গাছ বা রোপণের পদ্ধতি/প্রস্তাবনা শুধু [email protected] এই ঠিকানায় লিখে জানাতে পারেন। বর্ষায় একটি বিশেষ দিনে আমরা সবাই মিলে বৃক্ষ রোপণ সম্পন্ন করবো। ঢাকা শহরে মুক্ত বায়ু ও সবুজে বাঁচার জন্য আমাদের সবার প্রচেষ্টায় পান্থকুঞ্জ আবার ফুল পাখি তরুলতা মুখরিত করে তুলবো।

আরএএস/এমআরএম/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()