সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মির্জাপুরে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র

বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বনায়ন প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্রের পাশাপাশি নিরাপদ খাবার পানির প্লান্ট প্রবাহের উদ্বোধন করা হয়।

পরিবেশ

বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বনায়ন প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্রের পাশাপাশি নিরাপদ খাবার পানির প্লান্ট প্রবাহের উদ্বোধন করা হয়।

পুলিশ ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে এবং বনায়ন প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রবাহ প্রকল্পের সহযোগিতায় নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপনের ফলে পুলিশ ট্রেনিং সেন্টারে আগত প্রশিক্ষণার্থী এবং দর্শনার্থীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন।

এসময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বনায়ন ও প্রবাহ প্রকল্পের প্রতিনিধি শেখ শাবাব আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ রাজিবুল হাসান এবং বনায়ন ও প্রবাহ প্রকল্পের প্রতিনিধি আহমেদ রায়হান আহসানউল্লাহ, মিজানুর কবির, মোসলেমা আক্তার মায়া, আখতার আনোয়ার খানসহ পুলিশ ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১৯৮০ সালে বনায়ন প্রকল্প যাত্রা শুরু করে। এখন পর্যন্ত ১৮ জেলায় সাড়ে ১১ কোটি গাছের চারা বিতরণ এবং রোপণ করেছে। এছাড়াও প্রবাহ ২০০৯ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ১১২টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপনের মাধ্যমে দুই লাখ ৭৫ হাজারের অধিক মানুষের দৈনিক পানি সরবরাহ নিশ্চিত করেছে।

এস এম এরশাদ/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()