সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

১ কেজি পাবদা মাছ ৩৬০ টাকা, বাড়ছে চাষির সংখ্যা

ঝিনাইদহের মহেশপুরে পাবদা মাছ চাষ করে সফল হয়েছেন ১৫ জন। গতবছর ৫ কোটি টাকারও বেশি পাবদা মাছ ভারতে রফতানি করা হয়েছে। এ বছর ৮ কোটি টাকারও বেশি মাছ ভারতে রফতানি করা সম্ভব বলে মনে করেন

ঝিনাইদহের মহেশপুরে পাবদা মাছ চাষ করে সফল হয়েছেন ১৫ জন। গতবছর ৫ কোটি টাকারও বেশি পাবদা মাছ ভারতে রফতানি করা হয়েছে। এ বছর ৮ কোটি টাকারও বেশি মাছ ভারতে রফতানি করা সম্ভব বলে মনে করেন তারা। পান্তাপাড়া ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের ২৫ হেক্টর জলাশয়ে এ মাছ চাষ করা হয়। তাদের সফলতা দেখে গতবছরের তুলনায় এবার মাছ চাষির সংখ্যা বেড়েছে।

চাষিরা হলেন- উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের আনোয়ার পারভেজ, আক্তার ও সালাম। বাঁশবাড়ীয়া ইউনিয়নের জাহেদ আলী, নয়ন, খোকন, শাহাবুদ্দীন, মোসলেম, মজনু ও ওসমান। নস্তি গ্রামের নিত্যপদ, শ্রীপুরের সাইফুল, জাগুসা গ্রামের নুর হোসেন ও মহেশপুরের রবীন্দ্রনাথ হালদার।

বাগান মাঠ গ্রামের জাহেদ আলী বলেন, ‘প্রথমে আমরা ৩ জন পাবদা মাছের চাষ করি। আমাদের চাষ করা মাছ ভারতের বনগাঁ ও বারাসাতে রফতানি করি। গতবছর ২৫ হেক্টর জলাশয়ে ১৫ জন মাছ চাষ করেছিলাম। তা থেকে ৩৬০ টাকা দরে ১৩০ মেট্রিক টন মাছ ভারতে রফতানি করি। এ বছর চাষির সংখ্যা বাড়ায় ৮ কোটি টাকারও বেশি মাছ ভারতে রফতানি করা সম্ভব।’

আনোয়ার পারভেজ বলেন, ‘প্রতি পিস পাবদা মাছের পোনা ৯০ পয়সা থেকে ১ টাকা ২০ পয়সা দরে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে কিনে আনা হয়। ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের গাড়িতে করে আমাদের পুকুর পর্যন্ত পৌঁছে দেয়। ৬-৮ মাস পরিচর্যায় মাছগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়।

তিনি বলেন, ‘ভারতের মাছ ব্যবসায়ীরা আমাদের পুকুরে এসে প্রতি কেজি পাবদা মাছ ৩৬০ টাকা দরে কিনে নিয়ে যান। মাছ বিক্রিতে আমাদের কোনো কষ্ট কিংবা খরচ করতে হয় না।’

উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘গতবছরের তুলনায় এ বছর আরও বেশি জলাশয়ে পাবদা মাছ চাষ করা হয়েছে। আমরা সার্বিক সহযোগিতা দিচ্ছি। এ বছর মাছ চাষির সংখ্যা বেড়েছে। এতে দেশের বেকারত্ব ঘোচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)