শাকসবজিকুড়িগ্রামে লাউয়ের পিস ৪০ টাকা
কুড়িগ্রামের ১৬টি নদ-নদী বেষ্টিত চরাঞ্চলে লাউ চাষ করে সুদিন ফিরেছে চাষিদের। গত কয়েকদিন আগে বৈরী আবহাওয়ার কারণে লাউ চাষিদের মধ্যে ফলন নিয়ে যে শঙ্কা জেগেছিল, এখন তা দূর হয়েছে। এ ছাড়াও লাউয়ের বাজার দর ও আবহাওয়া ভালো থাকায় এ বছর লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন কৃষকরা।












