সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

ফসলি জমির ক্ষতিকর-উপকারী পোকা নির্ণয়ে ‘আলোর ফাঁদ’

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমিতে ক্ষতিকর ও উপকারী পোকামাকড় নির্ণয়ের জন্য কৃষি বিভাগের সহায়তায় কৃষকের জমিতে আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সোমবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কালিকাপ্রসাদ, গজারিয়া, সাদেকপুর, শিমুলকান্দিসহ সাতটি ইউনিয়নের বিভিন্ন ব্লকে রোপা আমনের জমিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এগ্রোটেক

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমিতে ক্ষতিকর ও উপকারী পোকামাকড় নির্ণয়ের জন্য কৃষি বিভাগের সহায়তায় কৃষকের জমিতে আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সোমবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কালিকাপ্রসাদ, গজারিয়া, সাদেকপুর, শিমুলকান্দিসহ সাতটি ইউনিয়নের বিভিন্ন ব্লকে রোপা আমনের জমিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ফসলি জমিতে অনিয়মিত ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে শত্রু পোকার পাশাপাশি মিত্র পোকাও ধ্বংস হচ্ছে। এতে ফসলি জমির পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। যা অদূর ভবিষ্যতে কৃষিক্ষেত্রের জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এ কারণেই ফসলি জমিতে পোকা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য আলোর ফাঁদের গুরুত্ব অশেষ। কেবল প্রচলিত ধারণার ওপর নির্ভর করে কীটনাশকের ব্যবহার থেকে কৃষককে দূরে রাখতে এ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, আলো ফাঁদের মাধ্যমে ধানের জমিতে বর্তমানে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে তা শনাক্ত করে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পর জমিতে কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের উৎসাহ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। যার ফলে কৃষকদের উৎপাদন খরচ এবং অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কমবে। আর বিষমুক্ত ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।

রাজীবুল হাসান/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

কৃষি যান্ত্রিকীকরণ: আধুনিক কৃষির সফলতার চাবিকাঠি

জমি চাষ থেকে ফসল কাটা পর্যন্ত প্রতিটি ধাপে যন্ত্র — ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ড্রিপ সেচ ও ড্রোন — বাংলাদেশের কৃষির উৎপাদন বাড়াচ্ছে, খরচ কমাচ্ছে। কী কী যন্ত্র ব্যবহৃত হচ্ছে, দেশ কোথায় দাঁড়িয়ে, আর কোন বাধাগুলো রয়ে গেছে।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

বীজ কত বড় হবে, ভ্রূণ থেকে যায় সেই সংকেত—পেপটাইড বাড়িয়ে ফসলে মিলল বড় বীজ

যুক্তরাজ্যের দ্য সেইন্সবারি ল্যাবরেটরি (The Sainsbury Laboratory) ও ফ্রান্সের একোল নরমাল সুপেরিয়র দ্য লিয়োঁর গবেষকেরা দেখিয়েছেন, ভ্রূণে তৈরি PIPL7 পেপটাইডই এন্ডোস্পার্মের বীজ-আকার নিয়ন্ত্রক রিসেপ্টর IKU2-এর দীর্ঘদিনের অজানা সংকেত; একটি ফসলে এই পেপটাইডের প্রকাশ বাড়িয়ে বড় বীজ পাওয়া গেছে, পেটেন

Seed World Europe২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()