সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

কুড়িগ্রামে লাউয়ের পিস ৪০ টাকা

কুড়িগ্রামের ১৬টি নদ-নদী বেষ্টিত চরাঞ্চলে লাউ চাষ করে সুদিন ফিরেছে চাষিদের। গত কয়েকদিন আগে বৈরী আবহাওয়ার কারণে লাউ চাষিদের মধ্যে ফলন নিয়ে যে শঙ্কা জেগেছিল, এখন তা দূর হয়েছে। এ ছাড়াও লাউয়ের বাজার দর ও আবহাওয়া ভালো থাকায় এ বছর লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন কৃষকরা।

শাকসবজি

কুড়িগ্রামের ১৬টি নদ-নদী বেষ্টিত চরাঞ্চলে লাউ চাষ করে সুদিন ফিরেছে চাষিদের। গত কয়েকদিন আগে বৈরী আবহাওয়ার কারণে লাউ চাষিদের মধ্যে ফলন নিয়ে যে শঙ্কা জেগেছিল, এখন তা দূর হয়েছে। এ ছাড়াও লাউয়ের বাজার দর ও আবহাওয়া ভালো থাকায় এ বছর লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন কৃষকরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় প্রায় ৪০০০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ হয়েছে। এর মধ্যে শুধু লাউয়ের চাষাবাদ হয়েছে প্রায় ২৫০ হেক্টর জমিতে।

খোঁজ নিয়ে জানা যায়, লাউয়ের বীজ জমিতে রোপণ করার সময় থেকে ফলন আসা পর্যন্ত সময় লাগে ৩-৪ মাস। এক বিঘা জমিতে লাউ চাষে খরচ হয় প্রায় ২০-২৫ হাজার টাকা। ফলন ভালো হলে এক বিঘা জমির লাউ বিক্রি করার সম্ভাবনা থাকে ৬০-৭০ হাজার টাকা। বর্তমান বাজারে ১০০ লাউ ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে বাজার দর ঠিক থাকলে এ মৌসুমে বেশ লাভবান হবেন বলে জানিয়েছেন চাষিরা।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গা মিরের বাড়ি এলাকার লাউ চাষি মোসলেম উদ্দিন বলেন, 'আমি ৩০ শতক জমিতে লাউ চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। গত দুই সপ্তাহ ধরে ১০০ লাউ ৪ হাজার টাকা দরে বিক্রি করেছি। আশা করছি লাউ থেকে এ বছর ভালো আয় করতে পারব।'

কৃষক সাইদুল ইসলাম বলেন, 'সার ও কীটনাশকের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এ বছর সবজি চাষ করে প্রায় বিপদে পড়েছিলাম। তবে লাউয়ের বাজার ভালো থাকায় সেই শঙ্কা কেটেছে। আশা করছি লাভবান হব।'

হলোখানা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের লাউ চাষি সাইদুল ইসলাম বলেন, 'আমার ৩ বিঘা জমিতে লাউ চাষ করেছি। ফলন ভালো হয়েছে। দুই সপ্তাহ ধরে লাউ বিক্রি শুরু করেছি। আশা করছি আবহাওয়া ভালো থাকলে এ জমি থেকে টানা ৩ মাস লাউ বিক্রি করতে পারব।'

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বিপ্লব কুমার মোহন্ত বলেন, 'জেলায় প্রায় ২৫০ হেক্টর জমিতে লাউ চাষ হচ্ছে। এ ছাড়াও বসত ভিটার আশপাশ, পতিত ও পরিত্যক্ত জমিতে বিচ্ছিন্নভাবে লাউ চাষ হচ্ছে। এ বছর লাউয়ের দাম ভালো পাচ্ছেন চাষিরা। আশা করছি কৃষকরা লাভবান হবেন।'

এমএমএফ/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

পদ্মার পানিতে রাজশাহীর তিন উপজেলায় ৩০৯ হেক্টরের ফসল প্লাবিত, চরের সবজি পচে গেছে

উজানের পানিতে পবা, বাঘা ও গোদাগাড়ীর চরে ৩০৯ দশমিক ৫৯ হেক্টর ফসলি জমি ডুবেছে—সবজি ৪৫, মাষকলাই ৮৫, হলুদ ১০২ হেক্টরসহ; কসবা ও আলিমগঞ্জের কৃষকদের পটোল, শসা, করলা ও আগাম কপি পচে গেছে, কৃষি বিভাগ বলছে আল উঁচু করে প্রায় ৬০ শতাংশ ফসল রক্ষা করা গেছে।

প্রথম আলো২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

তিন মাসে ভারতে পেঁয়াজের খুচরা দাম ৮২ শতাংশ বেড়ে কেজি ৫৩.৭৮ রুপি, জোগানে ঘাটতি

সরকারি তথ্যে ১ জুনের ২৯.৫০ রুপি থেকে ১৭ সেপ্টেম্বরে গড় খুচরা দাম ৫৩.৭৮ রুপি, পাইকারি ২২.৬০ থেকে ৪৫.৬৮ রুপি; মহারাষ্ট্রের গ্রীষ্মকালীন পেঁয়াজে ঘাটতি ও নতুন খরিফ ফসলে দেরি কারণ, বাফার স্টক থেকে ৩৫ রুপিতে বিক্রি ও রপ্তানি নিয়ন্ত্রণের কথা ভাবছে সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
অন্যান্য

মার্চ মাসে কৃষিতে করণীয় কাজসমূহ

বোরোতে পানি ও ব্রাউন প্ল্যান্ট হপার, গ্রীষ্মের ধানের বীজতলা, গম কাটা, মুগ-মাসকলাই বপন, সূর্যমুখী-সয়াবিন, গ্রীষ্মের সবজি, আম-লিচুর মুকুল, পুকুর ও গবাদি পশু — মার্চে কৃষিতে করণীয়।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()