সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

চট্টগ্রামের ডিসি হিলে ‘দুর্বার তারুণ্য’র বৃক্ষরোপণ

চট্টগ্রাম মহানগরীর ডিসি হিলে বৃক্ষরোপণ করেছে সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার তারুণ্য। সংগঠনটির 'আমরাই মালি' প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালন করা হয়।

পরিবেশ

চট্টগ্রাম মহানগরীর ডিসি হিলে বৃক্ষরোপণ করেছে সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার তারুণ্য। সংগঠনটির 'আমরাই মালি' প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা হেলাল আকবর চৌধুরী বাবর।

দুর্বার তারুণ্যের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, দুর্বার তারুণ্যের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, সাংগঠনিক সম্পাদক মো. জিহাদুল ইসলাম, মো. আবুল হাসান, কামরুল ইসলামসহ আরও অনেক।

এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বেশি করে গাছের চারা রোপণ করতে হবে ও এর পরিচর্যা করতে হবে। এতে মানবজাতি ও প্রাণিকূলের বৃহত্তর কল্যাণ ঘটবে।

তাছাড়া ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বনায়নের ভূমিকা সবচেয়ে বেশি। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। গাছবিহীন পৃথিবীতে এক মুহূর্তও টিকে থাকা সম্ভব নয়।

দুর্বার তারুণ্যের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ তাদের 'আমরাই মালি' প্রকল্প সম্পর্কে বলেন, আসলে বৃক্ষরোপণে সবার আগে দরকার আন্তরিকতা। 'গাছ লাগান, পরিবেশ বাঁচান' বললে বৃক্ষরোপণের দায়টা কি সুকৌশলে অন্যের কাঁধে ঠেলে দেওয়া হয় না? এটা আর যাই হোক, আন্তরিকতার পরিচয় নয়।

'পৃথিবীকে আসলেই বাঁচাতে চাইলে আমাদের মনের কথা হোক- 'আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই'। পরিবেশ যার মাধ্যমে বাঁচবে, সে হলো বৃক্ষ।'

নগরীকে সবুজ করার উদ্দেশ্যে দুর্বার তারুণ্যের সদস্যরা নিজেরাই সেজেছেন মালি, কাজ করছেন নতুন মালি তৈরিতে। শুধু গাছ লাগিয়ে দায় সারা নয়, প্রকল্পটির মাধ্যমে গাছের পরিচর্যার বিষয়েও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে সংগঠনটি।

ইকবাল হোসেন/এসএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()