শাকসবজিদিনাজপুরে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা
বেশি লাভের আশায় দিনাজপুর জেলায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় স্বল্পমেয়াদী আগাম আমন ধান ঘরে তুলে সে জমিতেই আলুর জন্য হালচাষ, পরিচর্যা, সার প্রয়োগ, হিমাগার থেকে বীজ সংগ্রহ ও বপনে ব্যস্ত সবাই।












