ফসলপান চাষে মন্দা, চাষিদের মন খারাপ
কু‌ড়িগ্রা‌মের উলিপুরে পান এক সবুজ ঐতিহ্য। যা একসঙ্গে অর্থনীতি, কর্মসংস্থান ও সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কৃষকের ঘাম ও মাটির গন্ধে মিশে তৈরি হয়েছে এক কৃষি সংস্কৃতি। যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান। বরজের ভেতরে ঢুকলেই পানপাতার কোমল সবুজে মন ভরে যায়। একসময় এই পান শুধু উলিপুরে নয়, আশপাশে












