সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ছোবল দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী

নাটোরে সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন সাপে কাটা এক রোগী। বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবেশ

নাটোরে সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন সাপে কাটা এক রোগী। বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে অসীম সরদার (৩৫) তাকে কামড়ানো সাপটি জ্যান্ত ধরে হাসপাতালে নিয়ে আসেন।

অসীম সরদারের পরিবারের লোকজন জানান, সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে অসীম সরদার ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। পরে দ্রুত পাশের একটি গর্তে ঢুকে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা।

সঠিক চিকিৎসা ও প্রজাতি শনাক্তে সহায়তার জন্য সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন বলে জানান স্বজনরা।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুব রহমান বলেন, রোগীকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখন সুস্থ আছেন।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()