সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি পার্ল

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি পার্ল। আমেরিকার টেক্সাসে পার্ল সোনিয়া হালের কাছে বেড়ে উঠেছে। পার্লের এখন বয়স ১৪ বছর ৬৯ দিন। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি হিসেবে নাম লিখিয়েছে পার্ল। এর আগে এই রেকর্ড ছিল মিশিগানের ২১ বছর বয়সী পিনাটের।

লাইভস্টক

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি পার্ল। আমেরিকার টেক্সাসে পার্ল সোনিয়া হালের কাছে বেড়ে উঠেছে। পার্লের এখন বয়স ১৪ বছর ৬৯ দিন। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি হিসেবে নাম লিখিয়েছে পার্ল। এর আগে এই রেকর্ড ছিল মিশিগানের ২১ বছর বয়সী পিনাটের।

২০১১ সালের ১৩ মার্চ সোনিয়া তার ব্যক্তিগত ইনকিউবেটারে মুরগির বাচ্চা ফোটান। যেটার নাম দেন পার্ল। সেই থেকেই পার্ল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের লিটল এলমের হাল পরিবারের একজন প্রিয় সদস্য। এরপর কেটে গেছে ১৪ বছর। অনেক ঝড়ঝাপ্টা গেছে পার্লের উপর দিয়ে।

পার্ল তার ভাঙা পা, র্যাকুনের আক্রমণ, আর্থ্রাইটিস এবং চিকেন পক্স (হ্যাঁ, মুরগিরও চিকেন পক্স হয়, সোনিয়া বলেন) কাটিয়ে উঠে ২২ মে, যখন তার বয়স ১৪ বছর ৬৯ দিন ছিল, তখন সে এই খেতাব অর্জন করে।

সাধারণত একটি মুরগি ৩ থেকে ১০ বছর বাঁচে, সেখানে পার্ল প্রায় এক যুগেরও বেশি সময় পার করেছে জীবনের। পার্ল ছোটবেলায় অন্যান্য মুরগির সঙ্গেই বাইরে একটি খাঁচায় থাকত। তবে বার্ধক্যের কারণে তার চলাফেরা কমে যাওয়ায়, সোনিয়া তাদের লন্ড্রি রুমে পার্লের জন্য একটি জায়গা তৈরি করে যাতে পার্ল শান্তিতে তার দিন কাটাতে পারে।

সে প্রতিদিন বাইরে ঘুরে বেড়াতে এবং রোদ পোহাতে বেশ পছন্দ করে। কিন্তু টেক্সাসের আবহাওয়া বয়স্ক পার্লের জন্য অনেক বেশি ঠান্ডা, তাই খুব বেশিক্ষণ বাইরে থাকলে হাঁপাতে শুরু করে সে।

বয়সের কারণে, সে খুব ভালোভাবে হাঁটতে পারে না। তবে সে দৌড়াতে পারে, কিছুটা লাফিয়ে এবং তার বাতের ব্যথাযুক্ত পা এবং নখ প্রসারিত করার চেষ্টা করে।

পার্ল প্রতিদিন তাজা পালং শাক এবং লেটুস, ফল এবং বাদাম খায়। সে টিভি দেখতে খুব পছন্দ করে। এখন তার বন্ধু তার রুমমেট একটি বিড়াল। তার সঙ্গে তার বেশ সখ্যতা। বয়সের কারণে এখন পার্ল খুব কম ডিম দেয়। সোনিয়াদের পরিবারের একজন সদস্যের মতোই পার্ল এখনো বেড়ে উঠছে। যতদিন যে জীবিত থাকবে তাদের সঙ্গেই এভাবে হাসি আনন্দে থাকবে তারা।

আরও পড়ুন

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()