পরিবেশতালগাছ কাটা আর কীটনাশকে ফরিদপুরের মাঠ থেকে হারাচ্ছে বাবুই পাখির বাসা
নয় উপজেলার গ্রাম ঘুরে দেখা গেছে, মেঠো পথ ও খালপাড়ের তাল-নারিকেল গাছে ঝুলন্ত বাসা এখন বিরল; কৃষি বিভাগ বলছে, ক্ষতিকর পোকা খাওয়া এই পাখি কৃষকের বন্ধু, মাত্রাতিরিক্ত কীটনাশক তাদের মারছে।
