সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

মেলা শুরু, পাওয়া যাচ্ছে হাজার প্রজাতির বৃক্ষ

শুরু হয়েছে এবারের জাতীয় বৃক্ষমেলা। বাংলাদেশ বন অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে বুধবার (২৫ জুন) থেকে শুরু হয় এই মেলা। পরিকল্পিত বনয়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি-এই স্লোগান নিয়ে এবারের মেলায় এসেছে হাজার প্রজাতির বৈচিত্র্যময় বৃক্ষ।

পরিবেশ

শুরু হয়েছে এবারের জাতীয় বৃক্ষমেলা। বাংলাদেশ বন অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে বুধবার (২৫ জুন) থেকে শুরু হয় এই মেলা। পরিকল্পিত বনয়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি-এই স্লোগান নিয়ে এবারের মেলায় এসেছে হাজার প্রজাতির বৈচিত্র্যময় বৃক্ষ।

এবার মেলায় শোভা পাচ্ছে হাজারও প্রজাতির গাছ। বিভিন্ন ফুল ও ফলদ গাছের পাশাপাশি পাওয়া যাচ্ছে নানা জাতের ওষুধি ও বনজ গাছ। ফল গাছের মধ্যে আম, জাম লিচু, কাঁঠাল, আনারস, জামরুল, আমলকী, পেয়ারা, আতা, শরীফা ইত্যাদি দেশি প্রজাতির পাশাপাশি বিদেশি প্রজাতির আপেল, আঙুর, কমলা প্রভৃতি গাছের চারা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

আর ফুল গাছের ক্ষেত্রে মেলায় পাওয়া যাচ্ছে রজনিগন্ধা থেকে শুরু করে দেশি ও বিদেশি গোলাপ, শিউলি, গাঁদা, জুঁই, হাসনাহেনা, ক্যাকটাস প্রভৃতি প্রজাতির গাছের চারা। অন্যদিকে বনজ গাছের মধ্যে সেগুন, মেহগনি, শাল, কড়ই, শিমুল, গর্জন ইত্যাদি পাওয়া যাচ্ছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ টাকা থেকে শুরু করে এই মেলায় ৭ লাখ টাকা পর্যন্ত মূল্যের গাছ রয়েছে। এর মধ্যে বনসাই গাছ রয়েছে, যেগুলো ২ হাজার থেকে শুরু করে ৭ লাখ টাকা পর্যন্ত রয়েছে। বৃক্ষপ্রেমীরা খুঁজে খুঁজে তাদের পছন্দ অনুযায়ী গাছ কিনছেন।

খাঁন নার্সারির বিক্রয়কর্মী আসাদুল জাগো নিউজকে বলেন, মেলা আজ শুরু হয়েছে, এখনো ক্রেতা সমাগম বাড়েনি। ইনডোরের গাছের চাহিদা এখন বেশি। তরুণ -তরুণীরা ঘর সাজানোর জন্য এসব গাছ কিনে নেন।

তিনি জানান, অনেক পরিবেশবাদী সংগঠন ও গাছ কিনে নেন। ঢাকায় যারা ছাদ বাগান করে তাদের কেউ কেউ ৫০ থেকে লাখ টাকার গাছ কিনেন।

বৃক্ষ মেলায় কথা হয় মিরপুর থেকে আসা ছালেহা বেগমের সঙ্গে। জাগো নিউজকে বলেন, বারান্দায় লাগানোর জন্য গাছ কিনেছি পাঁচটি। কিছু ইনডোর প্ল্যান্টস নিয়েছি। মেলা মাত্র শুরু হয়েছে, আবার এসেও কেনাকাটা করবো।

উপকর নার্সারির হামিদুল ইসলাম জানান, আমাদের এখানে সবজি থেকে শুরু করে ইনডোরের সব গাছ রয়েছে। ইনডোরের গাছগুলো ৫০০ থেকে শুরু করে ২৫০০ পর্যন্ত রয়েছে। অনেক মহিলা এসে শুধু সবজি আর ওষুধি গাছ কেনেন।

বন অধিদপ্তরের রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, এবারের মেলায় বৃক্ষে ১৩৫টি স্টল ও পরিবেশের ১৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।

তিনি জানান, পরিবেশ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুন। আর বৃক্ষ মেলা চলবে ২৫ থেকে ২৪ জুলাই।

আরএএস/এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()