শাকসবজিবন্যার পানিতে ডুবেছে দেড় হাজার বিঘার সবজিক্ষেত
উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মার পানি বেড়েই চলেছে। এতে তলিয়ে গেছে তিন উপজেলার বিস্তীর্ণ জমির ফসল। নষ্ট হয়েছে দেড় হাজার বিঘা জমির সবজি ও কলাক্ষেত। এদিকে বাজারে সরবরাহ কমায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম।












