সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ক্ষেতের ৫ টাকার টমেটো বাজারে ৩০

রাজশাহীর গোদাগাড়ীর কৃষকরা ক্ষেতে টমেটো বিক্রি করছেন ৫-৮ টাকা কেজি দরে। পাকা এসব টমেটো কয়েকটি হাত ঘুরে চলে যাচ্ছে রাজশাহীসহ দেশের বিভিন্ন বাজারে। তবে হাত বদলাতেই দাম বাড়ছে টমেটোর। রাজশাহীর খোলা বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।

শাকসবজি

রাজশাহীর গোদাগাড়ীর কৃষকরা ক্ষেতে টমেটো বিক্রি করছেন ৫-৮ টাকা কেজি দরে। পাকা এসব টমেটো কয়েকটি হাত ঘুরে চলে যাচ্ছে রাজশাহীসহ দেশের বিভিন্ন বাজারে। তবে হাত বদলাতেই দাম বাড়ছে টমেটোর। রাজশাহীর খোলা বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ২০২৩ সালে টমেটোর চাষ হয়েছিল তিন হাজার ৬০০ হেক্টর জমিতে। এ বছর চাষ হয়েছে প্রায় তিন হাজার ২৪২ হেক্টর জমিতে।

গোদাগাড়ীর মাটিকাটা এলাকার কৃষক নাজির উদ্দিন আক্ষেপ করে জাগো নিউজকে বলেন, 'টমেটো তুলে ক্ষেতেই বিক্রি করলাম প্রতি কেজি ৫-৭ টাকায়। দুই হাত ঘুরে সেই টমেটো রাজশাহী বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি। আমি আবাদ করে দাম পেলাম পাঁচ টাকা আর ব্যবসায়ীরা ব্যবসা করে পেলো ২০ টাকার বেশি।'

একই উপজেলার হেলিপ্যাড এলাকার ব্যবসায়ী মঈন আলী বলেন, 'আমরা বাজারে নিয়ে যেতে পারি না। তাই ব্যাপারীদের দিয়ে দিই। এত অল্প টমেটো তো আর ঢাকা বা রাজশাহীর বাজারে নিয়ে যেতে পারি না। তাই ক্ষেতেই বিক্রি করছি। তবে শুনছি বাজারে নাকি তারা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন। সরকার যদি এগুলো মনিটরিং করতো তাহলে আমরা কিছু দাম পেতাম।'

রাজশাহী নগরীর সাহেব বাজারের খুচরা ব্যবসায়ী মো. খোকন। তিনি বলেন, 'আমরা আড়ত থেকে সবজি কিনে আনি। সেখানে একটা লাভ রাখে। আমরা একটা লাভ রেখে তারপর বিক্রি করি। এজন্য কৃষক যে দামে বিক্রি করে সেখান থেকে দুই হাত ঘুরে দাম বাড়বে সেটাই স্বাভাবিক। আজ পাকা টমেটো কিনেছি ২৫ টাকা কেজি। আনা ও অন্যান্য খরচ বাদ দিয়ে বিক্রি করছি ৩০ টাকা দরে।'

নগরীর শালবাগান এলাকায় বাজার করতে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী বলেন, 'পাঁচ টাকার টমেটো ৩০ টাকা মেনে নেওয়া যায় না। এসবের কঠোর নজরদারি না করলে কৃষকরা ঠকবেন। আমাদেরও বেশি দামে কিনতে হবে।'

এ বিষয়ে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহীম হোসেন বলেন, 'এগুলো কাঁচা ও পচনশীল পণ্য। এগুলোর সকালে এক দাম বিকেলে আরেক দাম। এগুলো নিয়ে আসলে কাজ করার কিছু নেই।'

রাজশাহী সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সানোয়ার হোসেন, গোদাগাড়ীতে আগাম জাতের টমেটো উৎপাদন হয়। এজন্য উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কৃষকরা ভালো দাম পেয়েছেন। এখন এখানকার টমেটো প্রায় শেষ পর্যায়ে। অন্যান্য উপজেলা থেকেও মৌসুমের টমেটো আসছে। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা হ্রাস পেয়েছে।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()