সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মেঘনায় নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী এ আদালত পরিচালনা করেন।

মৎস্য

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী এ আদালত পরিচালনা করেন।

হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাইমচর উপজেলার মাঝির বাজার সংলগ্ন এলাকায় মাওয়া থেকে আগত ২০০ সিসির স্পিডবোটের মাধ্যমে অবৈধভাবে ইলিশ শিকার করছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল তাদের ধাওয়া করে ২ জনকে আটক ও ২০০ সিসির একটি স্পিডবোট জব্দ করে। এছাড়াও ওই বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ও আটক দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেন। স্পিডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট জব্দ করে রাখা হয়েছে।

অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও অন্য সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

শরীফুল ইসলাম/এমএন/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()
মেঘনায় নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড | দা এগ্রো নিউজ