সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

যাত্রাবাড়ী আড়তে ক্রেতার সঙ্গে পণ্য সরবরাহও কম

রাজধানীতে এখনো ঈদের ছুটির আমেজ চলছে। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম। বন্ধ বেশিরভাগ দোকানপাট। ঢাকায় নিত্যপণ্য সরবরাহের অন্যতম কেন্দ্র যাত্রাবাড়ী আড়তও অনেকটাই নিষ্প্রাণ। সেখানে একদিকে যেমন ক্রেতা কম, অন্যদিকে আড়তে মাছ, সবজিসহ নিত্যপণ্য এবং ফল সরবরাহও স্বাভাবিক হয়নি।

মৎস্য

রাজধানীতে এখনো ঈদের ছুটির আমেজ চলছে। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম। বন্ধ বেশিরভাগ দোকানপাট। ঢাকায় নিত্যপণ্য সরবরাহের অন্যতম কেন্দ্র যাত্রাবাড়ী আড়তও অনেকটাই নিষ্প্রাণ। সেখানে একদিকে যেমন ক্রেতা কম, অন্যদিকে আড়তে মাছ, সবজিসহ নিত্যপণ্য এবং ফল সরবরাহও স্বাভাবিক হয়নি।

মঙ্গলবার (১০ জুন) সকালে যাত্রাবাড়ী আড়তের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকান এখনো বন্ধ। ক্রেতা সমাগমও অনেক কম।

আড়তদাররা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে সবজি সরবরাহ কম। তবে গত দু-দিনের তুলনায় মঙ্গলবার সরবরাহ বেড়েছে। সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে, এর ওপর ঈদের ছুটি থাকায় মাছের সরবরাহ একেবারেই কমে গেছে।

আরও পড়ুন

দুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার যাত্রাবাড়ী আড়তে আম, কাঁঠালসহ বিভিন্ন ফলের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সবজির আড়তদার নাজিমুদ্দিন জাগো নিউজকে বলেন, দূর-দূরান্ত থেকে সবজি আসছে না। আইসাওবা লাভ কী? কেনার মানুষ নাই। আগামী শনিবার থেকে সব ধরনের সবজিও যেমন আইবো বাজারে মানুষও থাকবো।

আড়ত ঘুরে দেখা গেছে, মিষ্টি কুমড়া, লাউ, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, উচ্ছে, কাঁচা মরিচ, ধনেপাতাসহ বিভিন্ন সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা। পাইকারির সঙ্গে খুচরাও বিক্রি হচ্ছে এসব সবজি।

মাছের আড়তদাররা জানিয়েছেন, ঈদের আগে থেকেই মাছের সরবরাহ কম। কারণ, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে ৫৮ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। এর ওপর এখন চলছে ঈদের ছুটি। তাই মাছের সরবরাহ একেবারেই কম। আগামী দু-তিন দিনের মধ্যে আড়তে মাছের সরবরাহ স্বাভাবিক হবে।

যাত্রাবাড়ী আড়তের মেহেন্দিগঞ্জ ফিশারিজের মালিক মো. শাহাবুদ্দিন বলেন, মাছের সরবরাহ একেবারে কমে গেছে। সমুদ্রে মাছ ধরা নিষেধ। নদীতেও মাছ পাওয়া যাচ্ছে না। তাই মাছ আসতেছে না। এখন আবার ঈদের বন্ধ।

আরও পড়ুন

তিনি বলেন, আড়তের প্রায় তিন হাজার ঘরের মধ্যে মাত্র আড়াইশো থেকে তিনশো ঘরে মাছ বিক্রি হচ্ছে। আর সবই বন্ধ। সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠলে মাছের সরবরাহ বাড়বে।

ফলের আড়তদাররা জানিয়েছেন, ঈদের বন্ধের কারণে গত কয়েকদিন ফলের সরবরাহ একেবারেই কমে গিয়েছিল। তবে মঙ্গলবার কিছু ফলের ট্রাক এসেছে। আগামী দিনগুলোতে ফলের সরবরাহ ক্রমে বেড়ে স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা।

আরএমএম/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()