সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

গোপালগঞ্জে হিমাগারের অভাবে নষ্ট হচ্ছে টমেটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিমাগারের অভাবে মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার টন টমেটো। ফলে উৎপাদন খরচও তুলতে পারছেন না চাষিরা।

শাকসবজি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিমাগারের অভাবে মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার টন টমেটো। ফলে উৎপাদন খরচও তুলতে পারছেন না চাষিরা।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ টমেটোতে ভরে আছে। কিন্তু সংরক্ষণের অভাবে অনেক টমেটো পচে যাচ্ছে। বাধ্য হয়ে পানির দরে টমেটো বিক্রি করতে হচ্ছে কৃষকদের।

কৃষক রহিম মিয়া জানান, এ বছর টমেটোর বেশ ভালো ফলন হয়েছে। কিন্তু হিমাগার না থাকায় আমরা সংরক্ষণ করতে পারছি না। অধিকাংশ টমেটো পচে যাচ্ছে। তাই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

সালেহা বেগম নামের আরেক কৃষক বলেন, আমরা অনেক কষ্ট করে টমেটো চাষ করি। কিন্তু সংরক্ষণের অভাবে আমাদের সব পরিশ্রম পণ্ড হয়ে যায়। সরকার যদি আমাদের জন্য হিমাগারের ব্যবস্থা করত তাহলে আমরা অনেক উপকৃত হতাম।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, চলতি বছর ১৩৪ হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ৩৫০০ মেট্রিক টন। ফলন ভালো হলেও হিমাগারের অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()