ফসলজমিতেই নষ্ট হচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন
উত্তরের শস্যভান্ডার খ্যাত জনপদ গাইবান্ধা। জেলার সাত উপজেলায় সব ধরনের ফসলের চাষাবাদ হয়। চলতি বোরো মৌসুমে জেলার বিভিন্ন স্থানে আধা পাকা বোরো ধানে ব্লাস্ট ও ছত্রাক রোগ দেখা দিয়েছে। এতে জমির ধান শুকিয়ে চিটা হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জমিতেই নষ্ট হচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন।












