সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

কিশোরগঞ্জে কৃষকের ধান কাটা শুরু করলো ছাত্রলীগ

কিশোরগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া শুরু করেছে ছাত্রলীগ। বুধবার (২৬ এপ্রিল) জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের নেতৃত্বে সদর উপজেলার মারিয়া এলাকার কৃষক মতি মিয়া, শাহজাহান ও জয়নালের ছয় বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ফসল

কিশোরগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া শুরু করেছে ছাত্রলীগ। বুধবার (২৬ এপ্রিল) জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের নেতৃত্বে সদর উপজেলার মারিয়া এলাকার কৃষক মতি মিয়া, শাহজাহান ও জয়নালের ছয় বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, সেখানেই ঝাঁপিয়ে পড়বো।

কৃষক মতি মিয়া, শাহজাহান ও জয়নাল বলেন, 'আমাদের জমির ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমাদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।'

শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()