ফলপ্রাকৃতিক এনার্জি বুস্টার সফেদা
শরতের শেষ থেকে শীতের শুরু — এই সময়টায় বাজারে মেলে বাদামি রঙের নরম, মিষ্টি ফল সফেদা। অনেকে একে শুধু স্বাদ ও অনন্য মিষ্টি ঘ্রাণের জন্য পছন্দ করেন, কিন্তু সফেদাকে আলাদা করে এর উচ্চমাত্রার প্রাকৃতিক শর্করা, ফাইবার এবং খনিজের অনন্য ভারসাম্য।












