ফলফলের চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা
শীতের মৌসুমে কুলসহ বিভিন্ন ফল বাজারে এলেও দাম বেশি হওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। ঢাকার বাজারে প্রতি কেজি মাঝারি আকারের বরই বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়, কুল ২৫০-৩০০ টাকায়। ছোট বরই ১০০-১৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া থাই পেয়ার ১০০-১২০ টাকা এবং চালতা ও কদবেল ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।












