সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

আমড়ার আচার বানান বাড়িতেই

মৌসুমে ঝাল-লবণ দিয়ে আমড়া খেয়েও আমরা অনেকেই সারা বছর খাওয়ার জন্য কয়েক বয়াম আচার বানিয়ে রাখতে পছন্দ করি। বর্তমানে বাজারে সব ধরনের আচারই কিনতে পাওয়া যায়। তবে বাড়িতে বানালে যেন আলাদা একটা আপন আপন সৌরভ থাকে।

ফল

মৌসুমে ঝাল-লবণ দিয়ে আমড়া খেয়েও আমরা অনেকেই সারা বছর খাওয়ার জন্য কয়েক বয়াম আচার বানিয়ে রাখতে পছন্দ করি। বর্তমানে বাজারে সব ধরনের আচারই কিনতে পাওয়া যায়। তবে বাড়িতে বানালে যেন আলাদা একটা আপন আপন সৌরভ থাকে।

চলুন আজ জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে সহজেই আমড়ার আচার বানাতে পারেন-

উপকরণ

১. আমড়া ১ কেজি২. সরিষার তেল দেড় কাপ৩. ভিনেগার আধা কাপ৪. আস্ত পাঁচফোড়ন ১ চা চামচ৫. তেজপাতা ১টি৬. সরিষা বাটা ২ টেবিল চামচ৭. আদা বাটা দেড় টেবিল চামচ৮. রসুন বাটা ১ টেবিল চামচ৯. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ১০. হলুদের গুঁড়া ১ চা চামচ১১. চিনি ২ কাপ১২. লবণ স্বাদমতো১৩. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ

পদ্ধতি

আমড়ার খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। সামান্য ভিনেগার দিয়ে কাঁচা মরিচ ও সরিষা বেটে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে আস্ত পাঁচফোড়ন ও তেজপাতা ফোঁড়ন দিয়ে বাটা মসলাগুলো ও হলুদের গুঁড়াসহ কষিয়ে নিন।

এরপর আমড়া দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে ভিনেগার দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর মাঝারি আঁচে রান্না করতে থাকুন। আমড়া সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি মিশিয়ে দিন।

এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এতে আমড়ার ভেতরে চিনি ও সব মসলা ঠিকভাবে ঢুকবে। তেল ছেড়ে এলে নামিয়ে ভাজা মসলা মিশিয়ে নিন। ব্যস হয়ে গেল টক-মিষ্টি আমড়ার আচার।

এবার আচারটা ঠান্ডা করে কাঁচের এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করতে হবে। মাঝে মধ্যে রোদে দিলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()