সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

জলপাই খাওয়ার ৫ উপকার

অনেকেই ভাবেন জলপাইয়ের মতো টকজাতীয় ফল শুধু নারীরাই খান। আবার অনেকে শুধুই জলপাইয়ের আচার খান। কিন্তু ছোট্ট এই সবুজ মৌসুমি ফলটি সবার জন্যই এক অনন্য পুষ্টির উৎস হতে পারে।

ফল

অনেকেই ভাবেন জলপাইয়ের মতো টকজাতীয় ফল শুধু নারীরাই খান। আবার অনেকে শুধুই জলপাইয়ের আচার খান। কিন্তু ছোট্ট এই সবুজ মৌসুমি ফলটি সবার জন্যই এক অনন্য পুষ্টির উৎস হতে পারে।

জলপাইয়ে আছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টসহ এমন অনেক উপাদান যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক জলপাই আপনার শরীরের কী কী কাজে আসে-

জলপাইয়ে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট, যা 'ভালো ফ্যাট' হিসেবে পরিচিত। গবেষণা বলছে, এই ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমিয়ে ভালো কোলেস্টেরল (এইচ ডি এল) বাড়াতে সাহায্য করে। নিয়মিত জলপাই খেলে হৃদরোগের ঝুঁকি কমে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

'ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশন'-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পলিফেনল ও ওলিওকান্থাল নামের যৌগগুলো প্রদাহবিরোধী উপাদান হিসেবে কাজ করে। এগুলো শরীরে জমে থাকা ফ্রি র‍্যাডিক্যাল দূর করে এবং কোষের ক্ষয়রোধে সহায়তা করে।

জলপাইয়ে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। এটি ত্বককে আর্দ্র রাখে এবং বার্ধক্যের ছাপ কমায়। নিয়মিত জলপাই খেলে বা জলপাই তেল ব্যবহার করলে চুল শক্ত ও উজ্জ্বল হয়।

জলপাইয়ে আছে প্রাকৃতিক ফাইবার, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এছাড়া এটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, ফলে হজম শক্তি বাড়ে।

'জার্নাল অব ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন'-এ প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে, জলপাইয়ে থাকা স্বাস্থ্যকর ফ্যাট রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। এতে ইনসুলিন সংবেদনশীলতাও বৃদ্ধি পায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

জলপাই শুধু আচার নয়—সালাদ, স্মুদি বা রান্নায় টপিং হিসেবেও খাওয়া যায়। আবার জলপাই তেল বা অলিভ ওয়েল রান্না বা সালাদ ড্রেসিংয়েও ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত তেল বা নোনতা আচারে জলপাই খাওয়া ঠিক নয়।

জলপাইয়ের আচার বা প্রিজার্ভড জলপাইয়ে অনেক সময় অতিরিক্ত লবণ বা ভিনেগার থাকে, যা উচ্চরক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।

সূত্র: ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশন, জার্নাল অব ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()