সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ফলের দাম কিছুটা কমলেও নাগালে আসেনি

মাসখানেক আগে এক কেজি মাল্টার দাম ৫৫০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন আপেল, নাশপাতির দামও বেড়েছিল কেজিপ্রতি প্রায় এক-দেড়শ টাকা। এখন দাম সেই তুলনায় কিছুটা কমেছে, তবে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি।

ফল

মাসখানেক আগে এক কেজি মাল্টার দাম ৫৫০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন আপেল, নাশপাতির দামও বেড়েছিল কেজিপ্রতি প্রায় এক-দেড়শ টাকা। এখন দাম সেই তুলনায় কিছুটা কমেছে, তবে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি।

শনিবার (১১ অক্টোবর) ঢাকার বেশ কয়েকটি এলাকায় ফলের দোকান ঘুরে দেখা গেছে এ চিত্র। ক্রেতা-বিক্রেতারা বলছেন, বিদেশি আমদানি করা ফলের দাম কমতে শুরু করেছে, তবে স্বাভাবিক দামে ফিরতে আরও সময় লাগবে।

এলাকাভেদে এখন প্রতি কেজি আপেল ২৮০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত মাসে বিক্রি হয়েছিল ৩৫০ থেকে ৪০০ টাকায়। ৪০০ থেকে ৪২০ টাকার নাশপাতি এখন বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

মাল্টা ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসে মাল্টার কেজিপ্রতি দাম উঠেছিল ৫৫০ টাকা পর্যন্ত।

অন্যদিকে এখন কমলা ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। চড়া দামে এখনো বাজারে সাদা আঙুর ৪৮০ থেকে ৫০০ টাকা, কালো আঙুর ৩৪০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আনার ৫০০ থেকে ৫২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

তবে অন্যান্য সব বাজারের তুলনায় কারওয়ান বাজার, গুলিস্তান ও পুরান ঢাকার বাদামতলী এলাকায় ফলের দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা কম দেখা গেছে।

শান্তিনগর বাজারের ফল বিক্রেতা ফরিদ হোসেন বলেন, আমদানি করা ফলের দাম স্বাভাবিক না হলেও গত মাসের চেয়ে অনেকটা কমেছে। মনে হচ্ছে আরও কিছুটা কমবে। কারণ বাজারে দেশি ফলের ভালো সরবরাহ আছে।

বাড্ডার ফল বিক্রেতা মাসুদ মিয়া বলেন, ৫০০ টাকা কেজি দরে মাল্টা কোনো সময়েই বিক্রি করিনি। কিন্তু গত মাসে করতে হয়েছে। এখন সেই মাল্টা বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। তবে অন্যান্য বছর ২০০ টাকার মধ্যেই বিক্রি হয়েছে ফলটি।

এদিকে ঢাকার বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে, পাড়া মহল্লার ভ্যানে আরও কম দামে ফল বিক্রি হতে দেখা গেছে। রামপুরা এলাকায় একটি ভ্যানে ২০০ টাকা কেজিতে আপেল বিক্রি হচ্ছিল। বিক্রেতা মনির হোসেন বলেন, দোকানের চেয়ে আমাদের খরচ কম, বিক্রি বেশি। যে কারণে কম দামে বিক্রি করতে পারি।

তবে ফলের এ দামে ক্রেতারা এখনো খুশি নন। সুমি নামের একজন ক্রেতা বলেন, আগে বাচ্চাদের যে পরিমাণে ফল খাওয়াতে পারতাম, এখন সেটার অর্ধেকও পারি না। এখন যে অবস্থা হচ্ছে, বিদেশি ফল খেতে পারছি না। বরং দেশি পেয়ারা, মাল্টা, পেঁপে, আমড়া এগুলো খাচ্ছি। তিনি বলেন, কিছুদিন আগে তো বিদেশি ফল খাওয়া ছেড়েই দিয়েছিলাম। এখন দাম সামান্য কম, তবে আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যে আসেনি।

এদিকে ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বছর শুল্ক বৃদ্ধির কারণে আমদানি প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছিল। জানুয়ারিতে ফলের সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে পাইকারি বিক্রি আরও ২০ থেকে ৩০ শতাংশ কমেছে।

এনএইচ/এমএমকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()