লাইভস্টকভারতে গোবর-গোমূত্রে ক্যানসার নিরাময়ের চিন্তা, গবেষণার আগেই গায়েব প্রকল্পের টাকা
ভারতের মধ্য প্রদেশে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির একটি সরকারি গবেষণা প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় এক দশক ধরে চলা এই প্রকল্পে রাজ্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও গবেষণার বাস্তব ফলাফল এবং অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।





