ফলরাজশাহী ও নাটোর কারখানায় প্রাণ-এর আম সংগ্রহ শুরু
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ আমের জন্য বিখ্যাত জেলাগুলো থেকে আম সংগ্রহ করে পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। সারাবছর ধরে ম্যাংগো ড্রিংক, জুস, ম্যাংগো বারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করতে এ আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।












