সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

শাহবাজ শরিফের জন্য আম উপহার পাঠালেন শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে দেড় হাজার কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আরও পড়ুন>> কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চায় অধিকাংশ সুইডিশ

ফল

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে দেড় হাজার কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আরও পড়ুন>> কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চায় অধিকাংশ সুইডিশ

সোমবার (১০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রীর উপহারের এ আমগুলো হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী।আরও পড়ুন>> প্রায় ২০০ মামলা, জীবনের ঝুঁকি থাকলেও দেশ ছাড়বেন না ইমরান

বিবৃতিতে রুহুল আলম সিদ্দিকী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হয়েছে। এ উপহার ভ্রাতৃপ্রতিম দু'দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।'প্রতিবেশী দেশগুলোতে আম উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠানো হয়েছে। গত বছরও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এক টন আম উপহার পাঠিয়েছিলেন তিনি। এছাড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি 'হাঁড়িভাঙা' আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আইএইচআর/এমএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()