সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°আংশিক মেঘলাআর্দ্রতা ৭১%বাতাস কিমি/ঘ

ছবি শেয়ার করাই কাল, চুরি গেলো বিশ্বের ‘সবচেয়ে দামি’ আম

বিশ্বে এমন আমও রয়েছে, যা আমজনতার নাগালের বাইরে। হিমসাগর, ল্যাংড়া, ফজলির মতো বাজারে ঢু মারলেই দেখা মেলে না সেই আমের। কিন্তু বিশ্ববাজারে সেই বিরল আমের দাম আকাশছোঁয়া। এক কেজির জন্য খরচ করতে হয় অন্তত তিন লাখ টাকা। কিন্তু ছোট্ট ভুলে উড়িষ্যার এক আম চাষির বাগান থেকে চুরি গেছে সেই মহামূল্য 'অমৃত ফল'। কিন্

ফল

বিশ্বে এমন আমও রয়েছে, যা আমজনতার নাগালের বাইরে। হিমসাগর, ল্যাংড়া, ফজলির মতো বাজারে ঢু মারলেই দেখা মেলে না সেই আমের। কিন্তু বিশ্ববাজারে সেই বিরল আমের দাম আকাশছোঁয়া। এক কেজির জন্য খরচ করতে হয় অন্তত তিন লাখ টাকা। কিন্তু ছোট্ট ভুলে উড়িষ্যার এক আম চাষির বাগান থেকে চুরি গেছে সেই মহামূল্য 'অমৃত ফল'। কিন্তু কেন চুরি হলো?

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, উড়িষ্যার নয়া নুয়াপাড়া জেলার বাসিন্দা আম চাষি লক্ষ্মীনারায়ণ। বাড়ির কাছেই বিরাট আম বাগান তার। চলতি মৌসুমে মোট ৩৮ ধরনের আমের চাষ করেছিলেন লক্ষ্মীনারায়ণ। তার মধ্যে ছিল মিয়াজাকি আমও, যার দাম কেজিপ্রতি আড়াই লাখ রুপি (৩ লাখ ২৯ হাজার টাকা প্রায়)। অনেকেই এটিকে বিশ্বের সবচেয়ে দামি আম বলে থাকেন।

আরও পড়ুন>> আধা ঘণ্টায় ১২ কেজির শিঙাড়া খেতে পারলে লাখ টাকা পুরস্কার!

স্বভাবতই মাথার ঘাম পায়ে ফেলে এত জাতের আম ফলিয়ে গর্বিত ছিলেন চাষি। কিন্তু সেই আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়াই কাল হলো তার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের আমবাগানের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন লক্ষ্মীনারায়ণ। তার মধ্যে ছিল কেজি আড়াই লাখ রুপির সেই আমের ছবিও।

আরও পড়ুন>> কী ফুল ফুটলো মহাকাশ কেন্দ্রে?

পরদিন সকালে উঠেই বোঝেন, রাতে চোর ঢুকেছিল বাগানে। চুরি গেছে বহুমূল্য চার-চারটি আম। প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না ওই আম চাষি। কিন্তু কী আর করা!

এই ঘটনায় নেটিজেনদের পরামর্শ, আম যখন সোনার মূল্যের, তখন নিরাপত্তাও তেমন হওয়া উচিত। নাহলে ভবিষ্যতে আম ডাকাতি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সূত্র: ইন্ডিয়া টুডে, সংবাদ প্রতিদিনকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()