মৎস্যপশ্চিমবঙ্গের পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশ, কেজি ১৫০০ রুপি
অবশেষে পশ্চিমবঙ্গের পাইকারি মাছের বাজার হাওড়ায় এসে পৌঁছালো বাংলাদেশের সুস্বাদু রুপালি ইলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। আজই রাজ্যের বিভিন্ন জেলার খুচরা বাজারে এই ইলিশ পৌঁছে যাবে বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতা।












