সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

পশ্চিমবঙ্গের পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশ, কেজি ১৫০০ রুপি

অবশেষে পশ্চিমবঙ্গের পাইকারি মাছের বাজার হাওড়ায় এসে পৌঁছালো বাংলাদেশের সুস্বাদু রুপালি ইলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। আজই রাজ্যের বিভিন্ন জেলার খুচরা বাজারে এই ইলিশ পৌঁছে যাবে বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতা।

মৎস্য

অবশেষে পশ্চিমবঙ্গের পাইকারি মাছের বাজার হাওড়ায় এসে পৌঁছালো বাংলাদেশের সুস্বাদু রুপালি ইলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। আজই রাজ্যের বিভিন্ন জেলার খুচরা বাজারে এই ইলিশ পৌঁছে যাবে বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতা।

হাওড়ার পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশ প্রতি কিলোগ্রাম ১৫০০-১৬০০ রুপিতে বিক্রি হচ্ছে। তবে জোগান এবং চাহিদার ওপরে দাম ওঠানামা করতে পারে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা।

গত বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১০ ট্রাকে মোট ৫০ মেট্রিক টন ইলিশ ভারতে এসে পৌঁছায়।

আরও পড়ুন>>

এ বিষয়ে ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠিয়েছে। আমরা ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলাম। মাছ পাঠানোয় আমরা বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বাংলাদেশে মাছের জোগান কম হয়েছে। দুই-তিনদিন মজুতের পর এই মাছ আসতে পেরেছে। আমাদের এখানে এক কেজি ওজনের ইলিশের পাইকারি দাম ১৫০০-১৭০০ রুপিতে বিক্রি হচ্ছে।

আনোয়ার মাকসুদ আরও বলেন, চলতি বছর বাংলাদেশ সরকার ১২০০ মেট্রিক টন ইলিশ আমদানির অনুমতি দিয়েছে। তবে আমাদের মনে হয় না আমরা ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারবো। কারণ হাতে সময় অনেক কম। আগামী ৫ অক্টোবর হচ্ছে মাছ আনার শেষ সময়।

পূজার আগে বাজারে পদ্মার ইলিশ ঢোকায় খুশি বিক্রেতারা। মাছ বিক্রেতা সুকুমার মল্লিক জানান, পাইকারি বাজারের এক কেজি বাংলাদেশি ইলিশ ১৫০০ থেকে ১৭০০ রুপিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দুই হাজার রুপি বিক্রি হবে। ফলে কতজন কিনতে আগ্রহী হবেন বোঝা যাচ্ছে না।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()