এগ্রোবিজদুই মণ ধানের দামেও মিলছে না শ্রমিক, হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক
৫৫ বছর বয়সী দিনমজুর মুজিবর শেখ। অন্যের বাড়িতে কাজ করে চলে তার ৫ সদস্যের সংসার। ভাগ্য বদলাতে ঋণ নিয়ে এক বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিই যেন সবকিছু এলোমেলো করে দিলো। ধান কেটে ঘরে তোলার সময়ই বৃষ্টিতে ডুবে গেছে ধানক্ষেত।












