সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

অবশেষে ভারত পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান

সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ এসে পৌঁছালো পশ্চিমবঙ্গে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

মৎস্য

সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ এসে পৌঁছালো পশ্চিমবঙ্গে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

জানা গেছে, এরই মধ্যে ইলিশগুলো বাংলাদেশের ট্রাক থেকে আনলোডিং করে এপার বাংলার ট্রাকে তোলা হয়েছে। এখান থেকে মাছগুলো সোজা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পাইকারি মাছের বাজার 'হাওড়ার ফিস্ মার্কেটে' পৌঁছে যাবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরো বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের পদ্মার এই সুস্বাদু ইলিশ। এরপরই পূজার আগে ভোজনরসিক বাঙ্গালিরা এই মাছের স্বাদ নিতে পারবে।

যদিও প্রথম লটে ইলিশের দাম একটু বেশি থাকবে বলে জানিয়েছেন 'মাৎস আমদানিকারক সমিতির' সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তবে পশ্চিমবঙ্গের বাজারে এরই মধ্যে গুজরাটের ইলিশে ভরে গেছে। তাই বাংলাদেশ থেকে যত বেশি ইলিশ আসবে, ততই দাম কমতে থাকবে।

আনোয়ার মাকসুদ বলেন, প্রতি কেজি ইলিশের পাইকারি দাম ১৫ শো থেকে ১৬ শো রুপি পড়বে। আর খুচরা বাজারে মিলবে ১৭ শো থেকে ১৮ শো রুপিতে।

চলতি বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ১২ শো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()