মৎস্যমা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও নদীতে নৌবাহিনীর কড়া নজরদারি
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে শুরু হয়েছে ২২ দিনব্যাপী বিশেষ অভিযান। শনিবার (৪ অক্টোবর) এই অভিযান শুরু হয়েছে, চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এসময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।












