সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ইলিশ রক্ষায় সুগন্ধা-বিষখালীর ১৮ স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে সব ধরনের মাছ শিকার, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। ঝালকাঠিতে এ নিষেধাজ্ঞা কার্যকরে সুগন্ধা ও বিষখালী নদীর ১৮ কিলোমিটার অংশের মধ্যে ১৮টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা মৎস্য অধিদ

মৎস্য

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে সব ধরনের মাছ শিকার, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। ঝালকাঠিতে এ নিষেধাজ্ঞা কার্যকরে সুগন্ধা ও বিষখালী নদীর ১৮ কিলোমিটার অংশের মধ্যে ১৮টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

অধিদপ্তর জানান, এ স্থানগুলোতে ইলিশের যাতায়াত বেশি থাকে। তাই জেলেদের অপতৎপরতা এবং চোরাগুপ্তাভাবে নদীতে জাল ফেলার আগ্রহও থাকে অধিক। এসব স্থানে জেলেরা একতাবদ্ধ হয়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। একাধিক স্থানে বিগত সময়ে হামলার ঘটনাও ঘটেছে।

এসব স্থানে এবার জেলা মৎস্য অধিদপ্তর বিশেষ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, নৌ-পুলিশ ও সেনাবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করা হবে। সেই সঙ্গে পাশের জেলাগুলোর সঙ্গে নদীর সংযোগস্থলে সমন্বিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

জয়দেব জানান, ঝালকাঠি জেলা মৎস্য বিভাগের জলসীমা রয়েছে ২৭ কিলোমিটার। এর মধ্যে ১৮ কিলোমিটার ইলিশ প্রজনন এলাকা। যার মধ্যে বিষখালী নদীতে সদর উপজেলার দেউরী, দিয়াকুল ও কিস্তকাঠি, রাজাপুরের নাপিতেরহাট, বাদুরতলা, উত্তর পালট, দক্ষিণ পালট ও চল্লিশ কাহনিয়া, কাঠালিয়ার আওড়াবুনিয়া, জাঙ্গালিয়া ও চিঙ্গিয়াখালী, নলছিটির হদুয়া ও ভবানী এবং এ উপজেলার সুগন্ধা নদীর মাটিভাঙা, সারদল, সরই, মগড় ও কালিজিরা এলাকাগুলো ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন২২ দিনের নিষেধাজ্ঞা: মা ইলিশ রক্ষায় এবার মেঘনায় ড্রোন বসিয়ে পাহারামধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরাসাড়ে ৩ কেজির ইলিশ নিলামে ১০ হাজার টাকায় বিক্রি

এছাড়া বিপদজনক পথ হিসেবে রয়েছে বিষখালী নদীর সদর উপজেলা, রাজাপুর ও নলছিটির দেউরী, নাপিতেরহাট, ভবানীপুর ও নলবুনিয়া এলাকার ১৪-১৫ কিলোমিটার এবং সুগন্ধা নদীর নলছিটি উপজেলার মগড় ও কালিজিরার দুই-তিন কিলোমিটার এলাকা।

এসব এলাকায় জেলের সংখ্যা বেশি। তাদের সঙ্গে মৌসুমি জেলেরাও রয়েছেন। অভিযান পরিচালনাকালে মৌসুমি জেলেরা হামলা করে। এজন্য ওই এলাকাগুলো ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিশেষভাবে জোরদার অভিযান পরিচালনা করা হবে।

জয়দেব বলেন, ঝালকাঠি জেলায় ইলিশ উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে এক হাজার ৮০ মেট্রিক টন এবং ২০২৪-২৫ অর্থবছরে এক হাজার ৫৫ টন ইলিশ উৎপাদন হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ সময়ে ঝালকাঠি জেলার মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় প্রতিটি উপজেলা থেকে চারটি করে অভিযানকারী দল টহল দেবে। সেই সঙ্গে একটি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে, যাতে কোনো তথ্য পেলেই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করতে পারে। প্রতিটি দল একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করবে। বিশেষ করে জ্যোৎস্না রাতে সমুদ্রের লোনা পানির ইলিশ মাছ নদীর মিষ্টি পানিতে ডিম ছাড়তে আসে। সে সময়টি সম্ভবত ৭-৮ অক্টোবর হতে পারে। তখন বিশেষ অভিযান পরিচালনা ও সচেতনতামূলক মহড়া দেওয়া হবে। দেশের ইলিশ সম্পদ রক্ষায় কঠোর আইন প্রয়োগ করা হবে।

মো. আতিকুর রহমান/একিউএফ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()