সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

সরবরাহ কম, চড়া দামে নাগালের বাইরে ইলিশ

সকাল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন দিনে ইলিশ-খিচুড়ির আয়োজন ভোজনরসিক বাঙালির কাছে দারুণ পছন্দের হলেও বাজার ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত ইলিশ নেই। বড় ও মাঝারি আকারের ইলিশের দাম সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে। ফলে বিক্রেতারা হাঁকডাক দিলেও ক্রেতারা দর শুনে হতাশ হচ্ছেন। দরদাম করেও খুব একটা কিনতে প

মৎস্য

সকাল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন দিনে ইলিশ-খিচুড়ির আয়োজন ভোজনরসিক বাঙালির কাছে দারুণ পছন্দের হলেও বাজার ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত ইলিশ নেই। বড় ও মাঝারি আকারের ইলিশের দাম সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে। ফলে বিক্রেতারা হাঁকডাক দিলেও ক্রেতারা দর শুনে হতাশ হচ্ছেন। দরদাম করেও খুব একটা কিনতে পারছেন না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী, নিউমার্কেট, শান্তিনগর, সেগুনবাগিচা ও কাজীপাড়া বাজারে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বাজারভেদে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। আধা কেজির ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, ৬০০–৮৫০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতিকেজি জাটকা পাওয়া যাচ্ছে ৫৫০ থেকে ৭০০ টাকায়।

শান্তিনগর বাজারের মাছ বিক্রেতা সাইফুল আলম জানান, সাগরে বৈরী আবহাওয়া ও মৌসুম শেষের দিকে হওয়ায় জেলেরা পর্যাপ্ত মাছ পাচ্ছেন না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। রাজধানীর নিউমার্কেটের বিক্রেতা মানিকের ভাষায়, মৌসুম শেষের পথে, তাই ইলিশের জোগান আর বাড়বে না।

পল্লবীর ১২ নম্বর বাজারে বেসরকারি স্কুলের শিক্ষক সোহাগ আহমেদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সোহাগ বলেন, 'এ বছর চড়া দামের কারণে বড় ইলিশ কেনা হয়নি। ভেবেছিলাম মৌসুম শেষে দাম কমবে, কিন্তু হয়নি। ৮৫০-৯০০ গ্রামের একটা ইলিশ ২২০০ টাকা চাইলো, আমি ২ হাজার বললাম—তবু দিল না।'

আরেক ক্রেতা মাহাদি অভিযোগ করেন, দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তার মতে, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বছরও বিক্রেতারা অজুহাত দেখিয়ে আরও বেশি দাম নেবে।

এমন পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এ বছর রপ্তানির জন্য প্রতি কেজি ইলিশের ন্যূনতম দাম ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৫২৫ টাকা। কিন্তু ঢাকার বাজারে এই দামে এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, 'ভরা মৌসুমে এমন দাম আগে দেখা যায়নি। এত দামে আমরা নিজেরাই খেতে পারছি না। এর মধ্যে রপ্তানি করলে ব্যবসায়ীরা আরও দাম বাড়াবে। অথচ সাধারণ মানুষের জন্য প্রাপ্যতা নিশ্চিত করাই সরকারের প্রথম দায়িত্ব ছিল।'

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এবার ইলিশের দাম কেজিপ্রতি ৯০০ থেকে ২২০০ টাকার মধ্যে। গত বছর একই সময় এই দাম ছিল ৮০০ থেকে ১৬০০ টাকার মধ্যে।

এসএম/এমএমকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()