সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

পূজার আগেই পদ্মার ইলিশের স্বাদ পাবে ভারতীয়রা

দুর্গাপূজার আগেই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের ফিস ইমপোর্টারস এসোসিয়েশনের কাছে একটি মেইল করে ইলিশ রপ্তানির অনুমতির খবর জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।

মৎস্য

দুর্গাপূজার আগেই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের ফিস ইমপোর্টারস এসোসিয়েশনের কাছে একটি মেইল করে ইলিশ রপ্তানির অনুমতির খবর জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।

চলতি বছর দুর্গাপূজায় ৩৫০০ মেট্রিক টনের বদলে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের ধার্য করা প্রতি কেজি ইলিশের দাম ১২.৫ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো মেইলে লেখা আছে, প্রতিবছরের ন্যায় চলতি ২০২৫ সালের দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আলোকে আগ্রহী রপ্তানিকারকগনের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন করার আহ্বান করা হচ্ছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার সরকার কর্তৃত্ব নির্ধারণ করা হয়েছে।

গত বছর দুর্গাপূজার আগে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ৩৫০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তীতে তা কমিয়ে ২৪২০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এবার তা আরও কমিয়ে ১২০০ মেট্রিক টন রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে ফিস্ ইমপোর্টারস এসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, আমরা আশা করেছিলাম ইলিশের পরিমাণটা একটু বাড়বে। তবে বাংলাদেশেও ইলিশের উৎপাদন অনেক কম হয়েছে। হয়তো সে কারণেই ইলিশের পরিমাণ কম আসছে। তবে যাই হোক পূজার আগে ভারতের বাঙালিরা পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()