ফলআমের মুকুলের মিষ্টি ঘ্রাণে ভরপুর চাঁপাইনবাবগঞ্জ
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন বসন্তের সুবাসে ভরপুর। গাছে গাছে ফুটেছে আমের মুকুল, চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। সম্ভাবনাময় ফলনের আশায় ব্যস্ত সময় পার করছেন জেলার হাজারো আমচাষি। বাগান পরিচর্যা, সুষম সার প্রয়োগ, কীটনাশক স্প্রে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় চলছে জোর প্রস্তুতি।












