শাকসবজিকৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক
উচ্চশিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা। মাদরাসা থেকে ফাজিল পাস করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা চাষ করে সফল হয়েছেন। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি।












