ফলশুল্ক-কর কমানোর পর ফলের দাম আরও বেড়েছে
পবিত্র রমজানে ফলের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখতে তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ও আগাম কর কমিয়েছে সরকার। এ শুল্ক ও কর কমানোর পর আমদানি করা ফলের দাম কমার বদলে আরও বেড়েছে। সব থেকে বেশি বেড়েছে আপেল ও কালো আঙুরের দাম।












