সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৫ কিমি/ঘ

ঈশ্বরদীর হাট-বাজারে অপরিপক্ব লিচু, দামও চড়া

পাবনার ঈশ্বরদীর রসালো লিচুর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে ঈশ্বরদীর বাজারে দেশি (মোজাফ্ফর) জাতের লিচু পাওয়া যায়। এবারও উপজেলার পৌর শহরসহ গ্রামের বিভিন্ন হাটবাজারে দেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। তবে এ লিচু অপরিপক্ব, স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা

পাবনার ঈশ্বরদীর রসালো লিচুর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে ঈশ্বরদীর বাজারে দেশি (মোজাফ্ফর) জাতের লিচু পাওয়া যায়। এবারও উপজেলার পৌর শহরসহ গ্রামের বিভিন্ন হাটবাজারে দেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। তবে এ লিচু অপরিপক্ব, স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা।

বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অপরিপক্ব এসব লিচু বাজারে বিক্রি করছেন। ক্রেতারাও এসব অপরিপক্ব লিচু চড়া দামে কিনছেনও। অপরিপক্ব এসব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতি ১০০ পিস লিচু ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার লিচু আকারে ছোট ও স্বাদে টক।

ঈশ্বরদী পৌর শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়, স্টেশন রোড ও জয়নগর শিমুলতলা লিচু হাটে গিয়ে দেখা যায়, মৌসুমী ফল ব্যবসায়ীরা দেশি জাতের লিচু বেচাকেনা করছেন। এসব লিচু আকারে ছোট ও অপরিপক্ব।

জয়নগর শিমুলতলা হাটের লিচু বিক্রেতা আওলাদ হোসেন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে শিমুলতলা হাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে লিচু বেচাকেনা শুরু হয়েছে। এখন দেশি লিচু (মোজাফ্ফর) বেচাকেনা হচ্ছে। বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে না ওঠা পর্যন্ত লিচু বেচাকেনা জমবে না। বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে আসতে এখনো ১৫-২০ দিন সময় লাগবে।

মানিকনগর গ্রামের লিচু চাষি আসাদুল ইসলাম বলেন, এবার ঈশ্বরদীতে শতকরা ১০-২০ ভাগ গাছে লিচু ধরেছে। অতীতে কখনো লিচুর এমন ফলন বিপর্যয় দেখা যায়নি। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে বোম্বাই লিচু বাজারে উঠবে। এখন যেসব লিচু বাজারে দেখা যাচ্ছে এগুলো দেশি লিচু (আঁটি লিচু) হিসেবে পরিচিত। এসব লিচুর গুণগত মান খুব বেশি উন্নত না এবং সুস্বাদু রসালোও না।

ঈশ্বরদী বাজারের লিচু বিক্রেতা হাবিবুর রহমান বলেন, ৫ দিন ধরে এখানে লিচু বিক্রি করছি। ১০০ লিচু ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন ফল হিসেবে অনেকেই কিনছে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত লিচুচাষি আব্দুল জলিল কিতাব জাগো নিউজকে বলেন, আমার ৪৫ বছরের লিচু চাষের ইতিহাসে এমন ফলন বিপর্যয় দেখিনি। এখন বাজারে দেশি লিচু উঠতে শুরু করেছে। দুই সপ্তাহ পরে বোম্বাই লিচু উঠবে। অন্য বছর এসময় দেশি লিচুর বেচাকেনা জমজমাট হয়ে ওঠে। এবার লিচুর ফলন খুব কম, সেজন্য বেচাকেনা তেমন দেখা যাচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর ঈশ্বরদীতে তিন হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লিচুর জাতের মধ্যে রয়েছে মোজাফ্ফর (দেশি), বোম্বাই ও চায়না। অন্যবারের তুলনায় এবার ফলন বেশ কম।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, জলবায়ু পরিবর্তন, বৈরি আবহাওয়া ও পরাগায়নের জটিলতার কারণে এবার লিচুর ফলন অন্যবারের তুলনায় কম। এখন বাজারে দেশি জাতের (মোফাজ্জর জাতের) লিচু উঠতে শুরু করেছে। বোম্বাই লিচু বাজারে আসতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগবে।

শেখ মহসীন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুদ্ধ আর মার্কিন ফসল কমায় ভারতে পেস্তার দাম প্রায় দ্বিগুণ

ভারতের উৎসবের উপহার বাক্সে পেস্তার বদলে আসছে বীজ ও বেরি; কাঠবাদামের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ, আর বাদাম ও শুকনো ফলের দাম ২৫-৪০ শতাংশ।

ইকোনমিক টাইমস৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

জলে ডোবা ধানখেতে পানিফল চাষে লাভ দেখছেন তমলুকের চাষিরা

নিম্নচাপ আর অতিবৃষ্টিতে জমিতে জল জমে ধান পচে যাওয়ায় পশ্চিমবঙ্গের তমলুক ব্লকের চাষিরা পানিফল চাষে ঝুঁকেছেন; প্রতি কাঠায় এক থেকে দেড় কুইন্টাল ফলন, কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এই সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফুল

শীতের বাগানের জন্য নার্সারিতে সুস্থ চারা চেনার পাঁচ উপায়

নার্সারি থেকে আনা চারা কয়েক দিনেই নেতিয়ে পড়ার বড় কারণ দুর্বল চারা বাছাই; কেনার আগে পাতা, গোড়া, শিকড়, বয়স ও উচ্চতা দেখে নিতে হবে এবং শুধু ফুল দেখে চারা কেনা ঠিক নয়।

জাগো নিউজ ২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)